নড়াইলের কালিয়া উপজেলায় হামলায় নিহত শাহিনুর ইসলামের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার চাঁদপুর এলাকায়
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উদ্দেশে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘যাদের জিহ্বায় রক্তের তৃষ্ণা, তারা রক্ত ছাড়া শান্তিতে থাকতে পারে না।’ আজ শুক্রবার দুপুর পৌনে ১২টার দিকে নড়াইলের কালিয়া পৌরসভার বড় কালিয়া এলাকায় এক বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।এর আগে আজ বেলা ১১টার দিকে কালিয়ায় পৌঁছান রুহুল কবির।
প্রথমে তিনি পৌরসভার চাঁদপুর কবরস্থানে গিয়ে হামলায় নিহত কালিয়া উপজেলা কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক শাহিনুর ইসলামের কবর জিয়ারত করেন।
এরপর বড় কালিয়ায় নিহত উপজেলা জাসাসের সাবেক সাধারণ সম্পাদক সোহেল রানার বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।নড়াইলে বিএনপির শোভাযাত্রায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলা, নিহত ২কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে গত বুধবার বিকেলে বিএনপির নেতা–কর্মীদের শোভাযাত্রায় হামলা করা হয়।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।