অপরিকল্পিত ও খেয়ালখুশির উন্নয়ন প্রকল্প নিয়ে নদী হত্যায় নেতৃত্ব দিয়েছে সরকারি সংস্থাগুলো
ঢাকা এক অদ্ভুত সুন্দর নগরী। পৃথিবীর অনেক শহরের পাশ দিয়ে নদী বয়ে গেছে, কিন্তু ঢাকার মতো খুব কম শহরই আছে, যাকে চারদিক থেকে নদী জড়িয়ে রেখেছে। বুড়িগঙ্গা, তুরাগ, শীতলক্ষ্যা, বালু। এই নদীগুলো যেন শুধু জলধারা নয়, ঢাকার চারপাশে দাঁড়িয়ে থাকা চারজন নীরব অভিভাবক। তারা শত শত বছর ধরে এ শহরকে আগলে রেখেছে। মানুষের জীবন, ব্যবসা-বাণিজ্য, সংস্কৃতি, গান, গল্প, স্মৃতি সবকিছুর সঙ্গে তাদের সম্পর্ক।
কিন্তু আজ সেই সম্পর্কের ভেতরে এক গভীর বিষাদ জমেছে।মাঝে মাঝে নদীর দিকে তাকালে মনে হয়, আমাদের কি নদীর সঙ্গে কোনো আড়ি হয়েছে? তা না হলে যাদের বুকে ভর করে এই শহর বড় হয়েছে, তাদেরই আমরা এত অবহেলা করি কেন?একসময় ঢাকার সকাল শুরু হতো নদীর সঙ্গে। ভোরের কুয়াশার ভেতর দিয়ে নৌকা চলত। মাঝিরা গান গাইত। ঘাটে মানুষের ভিড় হতো। দূরের গ্রাম থেকে ধান, পাট, শাকসবজি আর মাছ আসত নৌকায় করে। নদী ছিল রাস্তা, নদী ছিল বাজার, নদী ছিল জীবিকা।
সূর্য যখন পশ্চিমে হেলে পড়ত, নদীর জল লাল আভায় ঝলমল করত।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।