advertisement
advertisement

ভারতের উত্তর থেকে পূর্ব, বুলডোজারে মুসলিম স্থাপনা গুঁড়িয়ে দেওয়া চলছেই


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৬, ৩:৫০ অপরাহ্ণ
ভারতের উত্তর থেকে পূর্ব, বুলডোজারে মুসলিম স্থাপনা গুঁড়িয়ে দেওয়া চলছেই

মধ্যপ্রদেশে বুলডোজার দিয়ে ৩০০ বছরের পুরোনো দরগাহ গুঁড়িয়ে দেওয়া হয়। ১৮ নভেম্বর ২০২৬, খান্ডোয়া

advertisement

ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের খান্ডোয়া অঞ্চলে এবং উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের লখিমপুরে প্রশাসনের সাম্প্রতিক বুলডোজার দিয়ে মুসলিম স্থাপনা ও এই সম্প্রদায়ের বাড়িরঘর উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। উভয় ক্ষেত্রেই উচ্ছেদের পদ্ধতি, স্বচ্ছতা ও মানবিক দিক নিয়ে নানা প্রশ্ন উঠেছে।

এই দুই রাজ্যেই হিন্দুত্ববাদী বিজেপি ক্ষমতায়।মধ্যপ্রদেশের খান্ডোয়ার মানসিং অয়েল মিল ক্রসিং এলাকায় অবস্থিত প্রায় ৩০০ বছরের পুরোনো হজরত কাসিম শাহ ওয়ালির দরগাহটি রাস্তা সম্প্রসারণ প্রকল্পের আওতায় অবৈধ নির্মাণ হিসেবে চিহ্নিত করেছিল জেলা প্রশাসন।উচ্ছেদ অভিযানের সময় স্থানীয় বাসিন্দারা বাধা দিলে এবং সিটি কাজি সৈয়দ নিসার আলী ঘটনাস্থলে উপস্থিত সিটি ম্যাজিস্ট্রেটের কাছে লিখিত নির্দেশ ও রাস্তার নকশা দেখতে চাইলে অভিযান সাময়িকভাবে থমকে যায়।স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, তাঁরা এলাকা ছেড়ে যাওয়ার পর রাতের অন্ধকারে বিপুল পুলিশি নিরাপত্তায় বুলডোজার চালিয়ে দরগাহ ও সংলগ্ন দেয়াল ভেঙে ফেলা হয়।

প্রশাসন অবশ্য আংশিক অপসারণের দাবি করেছে।তবে বিভিন্ন সূত্র মারফত দরগাহটি পুরোপুরি গুঁড়িয়ে দেওয়ার অভিযোগও উঠেছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর