বৈভব সূর্যবংশী
কেউ বলিউডের তারকা, কেউ ব্যবসায়ী, কেউ বিনোদনজগতের পরিচিত মুখ। সেই তালিকায় জায়গা করে নিয়েছেন ক্রিকেটের এক বিস্ময়বালকও। বয়স মাত্র ১৫। অথচ এরই মধ্যে ভারতের ভবিষ্যৎ গড়ায় সম্ভাবনাময় ১০০ জনের তালিকায় তাঁর নাম রেখেছে বিখ্যাত সাময়িকী টাইম।তিনি বৈভব সূর্যবংশী। ভারতের এই তরুণ ক্রিকেটার জায়গা পেয়েছেন টাইম ম্যাগাজিনের প্রথমবারের মতো প্রকাশিত ‘টাইম১০০ নেক্সট ইন্ডিয়া’ তালিকায়।
বিনোদন, খেলাধুলা, ব্যবসাসহ বিভিন্ন ক্ষেত্রে উঠে আসা ভারতের ১০০ সম্ভাবনাময় ব্যক্তিত্বকে নিয়ে তৈরি হয়েছে এই তালিকা।তালিকায় বৈভবের নাম রয়েছে ‘ইনোভেটরস’ বিভাগে। তাঁর সঙ্গে এই বিভাগে আছেন বলিউড সুপারস্টার শাহরুখ খানের ছেলে আরিয়ান খানও। অভিনেত্রী আলিয়া ভাট জায়গা পেয়েছেন ‘আর্টিস্টস’ বিভাগে। সাময়িকীটির প্রচ্ছদেও রয়েছে তাঁর ছবি।বৈভব সূর্যবংশীবৈভবকে নিয়ে টাইমে লিখেছেন অভিনেতা আয়ুষ্মান খুরানা।
ভারতীয় ক্রিকেটে এই কিশোরের প্রভাবের প্রশংসা করার পাশাপাশি তাঁকে নতুন ভারতের প্রতীক হিসেবে তুলে ধরেছেন তিনি, ‘মাঠে যখন সে ক্রিকেট ব্যাট ঘোরায়, বৈভব সূর্যবংশী আমাদের মনে করিয়ে দেয়, ভবিষ্যৎ তাদেরই, যারা ভিন্নভাবে চিন্তা করতে পারে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।