advertisement
advertisement

‘আলো আসবেই’ বিতর্ক থেকে গ্রেপ্তার—জ্যোতিকা জ্যোতির জীবনের নানা অধ্যায়


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৬, ১২:১৬ অপরাহ্ণ
‘আলো আসবেই’ বিতর্ক থেকে গ্রেপ্তার—জ্যোতিকা জ্যোতির জীবনের নানা অধ্যায়

জ্যোতিকা জ্যোতি। কোলাজ

advertisement

সুন্দরী প্রতিযোগিতা দিয়ে শুরু। এরপর টেলিভিশন নাটক, দেশের চলচ্চিত্র পেরিয়ে কলকাতার সিনেমায় অভিনয়। গ্ল্যামারনির্ভর নায়িকা হওয়ার চেয়ে চরিত্রাভিনেত্রী হিসেবেই নিজের জায়গা তৈরি করেছিলেন জ্যোতিকা জ্যোতি। অভিনয়ের দক্ষতায় প্রশংসা পেয়েছেন দুই বাংলায়। পুরস্কারও এসেছে। একসময় অভিনয়ের পাশাপাশি সক্রিয় হন রাজনীতিতে। জাতীয় সংসদ নির্বাচনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন। পরে সরকারি প্রতিষ্ঠানের পরিচালক পদেও নিয়োগ পান।

কিন্তু ২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর বদলে যেতে থাকে তাঁর জীবন। বিতর্কিত হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকার অভিযোগ, সরকারি চাকরি হারানো, অভিনয়ে কাজ না পাওয়া—একের পর এক ঘটনায় আলোচনায় আসেন। সবশেষে গ্রেপ্তার হলেন এই অভিনেত্রী। বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাতে রাজধানীর উত্তরার বাসা থেকে জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর