বন্ধুদের ছেড়ে বিদায় নিয়ে চলে এলেও তাঁদের সঙ্গে কাটানো স্মৃতিগুলো সঙ্গে করে নিয়ে এসেছি
আয়োজকদের অসাধারণ আয়োজন আর বন্ধুদের দুর্দান্ত পরিবেশনায় ভীষণ মুগ্ধ। বন্ধুদের নাচ, গান ও অভিনয়ে প্রোগ্রামের শুরু থেকে শেষ পর্যন্ত প্রাণচাঞ্চল্যে ভরা ছিল। এই সুন্দর মুহূর্তগুলো আজীবন স্মৃতির মণিকোঠায় থেকে যাবে। বন্ধুদের ছেড়ে বিদায় নিয়ে চলে এলেও তাঁদের সঙ্গে কাটানো স্মৃতিগুলো সঙ্গে করে নিয়ে এসেছি।সব বন্ধুসভার বন্ধুদের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ হয়নি।
তবে সিরাজগঞ্জ, লক্ষ্মীপুর ও চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার বন্ধুদের সঙ্গে কথা বলে খুব ভালো লেগেছে। সবাই ভীষণ আন্তরিক।প্রোগ্রামের শুরু থেকে শেষ পর্যন্ত একজন মানুষকে বিশেষ মুগ্ধতায় দেখেছি, আমাদের প্রিয় জাফর সাদিক ভাইয়া। তাঁর অসাধারণ ব্যক্তিত্ব, কথাগুলো সুন্দরভাবে উপস্থাপনের ভঙ্গি, সব মিলিয়ে তিনি আমার কাছে অনন্য একজন মানুষ। প্রতিটি মুহূর্তে তিনি প্রাণোচ্ছল। তাঁকে দেখে অনেক কিছু শিখেছি।
তাঁর কাছে ছোট-বড় বা বয়সের কোনো ভাবনা নেই, আছে শুধু প্রতিটি মুহূর্তকে উপভোগ করার আনন্দ।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।