advertisement
advertisement

হোয়াইট হাউসের জাতীয় সাইবার পরিচালক বরখাস্ত


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৬, ১২:১৫ অপরাহ্ণ
হোয়াইট হাউসের জাতীয় সাইবার পরিচালক বরখাস্ত

শন কেয়ার্নক্রস

advertisement

হোয়াইট হাউসের জাতীয় সাইবার পরিচালক শন কেয়ার্নক্রসকে বরখাস্ত করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার হোয়াইট হাউসের ঘনিষ্ঠ একটি সূত্র এই তথ্য বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে।ব্যাপক সেবা বিপর্যয় ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) থেকে সৃষ্ট হুমকি নিয়ে উদ্বেগ বাড়ার মধ্যে এই সিদ্ধান্ত নেওয়া হলো।হোয়াইট হাউসের ঘনিষ্ঠ সূত্রটি বলেছে, কেয়ার্নক্রসকে বরখাস্তের সিদ্ধান্তে পূর্ণ সমর্থন দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

কারণ, এই দায়িত্ব পালনের জন্য প্রয়োজনীয় যোগ্যতা কেয়ার্নক্রসের নেই।সূত্রটি আরও জানিয়েছে, আপাতত ভারপ্রাপ্ত হিসেবে এই দায়িত্ব (জাতীয় সাইবার পরিচালক) পালন করবেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরের বর্তমান প্রধান তথ্য কর্মকর্তা কার্স্টেন ডেভিস। কেয়ার্নক্রসের তুলনায় এই পদের জন্য ডেভিসের যোগ্যতা বেশি। তা ছাড়া তিনি সিনেটের অনুমোদনও পেয়েছেন।সাম্প্রতিক দিন ও সপ্তাহগুলোতে যুক্তরাষ্ট্রে বড় ধরনের সেবা বিপর্যয় ঘটে।

এ কারণে অসংখ্য মানুষের যাতায়াত, যোগাযোগ ও ই-কমার্স কার্যক্রম ব্যাহত হয়।এমনকি যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থার অভ্যন্তরীণ অতি গোপন যোগাযোগ নেটওয়ার্কও এর প্রভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।জাতীয় সাইবার পরিচালক হিসেবে দায়িত্ব পালনের আগে ট্রাম্পের প্রথম মেয়াদে হোয়াইট হাউসের অভ্যন্তরে বিভিন্ন পদে কাজ করেছেন কেয়ার্নক্রস।এর আগে ২০১৬ সালের নির্বাচনী চক্রে রিপাবলিকান ন্যাশনাল কমিটির প্রধান পরিচালন কর্মকর্ত...

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর