advertisement
advertisement

ভারতের ওডিশায় আঘাত হেনেছে ‘আকভান’


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৬, ১২:১৫ অপরাহ্ণ
ভারতের ওডিশায় আঘাত হেনেছে ‘আকভান’

ঘূর্ণিঝড়

advertisement

বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’ ভারতের ওডিশা রাজ্যের উপকূলবর্তী এলাকায় আঘাত হেনেছে। মধ্য ওডিশার গোপালপুর এলাকায় এটি আঘাত হানে বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টার দিকে। এর আগে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছিল, আজ শুক্রবার সকাল ৯টা থেকে বেলা ১১টার মধ্যে আকভান উপকূল অতিক্রম করতে পারে।

আজ দিনভর রাজধানীসহ দেশের বেশির ভাগ স্থানে বৃষ্টি হতে পারে বলে অধিদপ্তর সূত্র জানিয়েছে।এরই মধ্যে ওডিশা–সংলগ্ন এলাকায় প্রবল ঝোড়ো হাওয়া বয়ে যাচ্ছে বলে ভারতের ইংরেজি সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়েছে। প্রবল ঘূর্ণিঝড়টি স্থলভাগে উঠে আসার সময় এর গতিবেগ কমে যায়। পরে এটি ওডিশার গোপালপুর এলাকা অতিক্রম করতে শুরু করে।

আগামী তিন ঘণ্টা ধরে উপকূল অতিক্রম করতে পারে ঝড়টি।বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. আবদুল হামিদ মিঞা আজ প্রথম আলোকে বলেন, স্থলভাগে ওঠার সময় এমনিতেই ঘূর্ণিঝড়ের গতিবেগ কমে যায়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর