advertisement
advertisement

১৯৪৭ সালের নারীর চরিত্রে ভাবনা, কী আছে সিনেমায়


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৬, ১২:১৬ অপরাহ্ণ
১৯৪৭ সালের নারীর চরিত্রে ভাবনা, কী আছে সিনেমায়

আশনা হাবিব ভাবনা। ছবি : শিল্পীর সৌজন্যে

advertisement

সাম্প্রদায়িক দাঙ্গার স্মৃতি নিয়ে পশ্চিমবঙ্গের বহরমপুর ছেড়ে সপরিবার ঢাকায় চলে আসেন বৃক্ষপ্রেমিক শিক্ষক সোহরাব আলী। নতুন ভূখণ্ডে নতুন করে জীবন শুরু করার চেষ্টা করেন তাঁরা। কিন্তু রাজনৈতিক ও সামাজিক বাস্তবতা ক্রমেই কঠিন হয়ে ওঠে। পাকিস্তানি শাসকগোষ্ঠীর ভাষা ও সংস্কৃতিবিরোধী অবস্থানের বিরুদ্ধে পরিবারের মেজ ছেলে জাফর যুক্ত হন আন্দোলনে।

ব্যক্তিগত জীবন থেকে রাজনৈতিক সচেতনতার দিকে একজন তরুণের এগিয়ে যাওয়ার গল্পও এতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এমন গল্প নিয়ে সেলিনা হোসেনের উপন্যাস ‘যাপিত জীবন’। সেই উপন্যাস থেকে একই নামের সিনেমা বানিয়েছেন হাবিবুল ইসলাম। বাবার পরিচালিত সিনেমাটির গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন মেয়ে আশনা হাবিব ভাবনা।

বাবা–মেয়ের প্রথম কাজ বাবা পরিচালকের আসনে, মেয়ে অভিনয়শিল্পী হিসেবে ক্যামেরার সামনে—মুক্তির আগেই ‘যাপিত জীবন’ নিয়ে আলোচনার অন্যতম অনুষঙ্গ ছিল এটি।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর