advertisement
advertisement

মেট্রোরেলের ভেন্ডিং মেশিনে ভাংতি থাকে না কেন, অন্য কাউন্টারে দীর্ঘ লাইন


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৬, ১২:০৩ অপরাহ্ণ
মেট্রোরেলের ভেন্ডিং মেশিনে ভাংতি থাকে না কেন, অন্য কাউন্টারে দীর্ঘ লাইন

১৬টি মেট্রোস্টেশনের এক পাশের ৪১টি ভেন্ডিং মেশিন ঘুরে ১৫টিতে ভাংতি পাওয়া যায়নি। ৯টি মেশিন ছিল অচল অথবা বন্ধ। ১৮ নভেম্বর বিকেলে বিজয়স্মরণী স্টেশনে

advertisement

ঢাকার মিরপুর ১১ নম্বর মেট্রোরেল স্টেশনে বুধবার বিকেল সাড়ে চারটায় টিকিট বিক্রির যন্ত্র (ভেন্ডিং মেশিন) থেকে টিকিট কাটার চেষ্টা করছিলেন এক নারী।গন্তব্যের বোতাম চেপে দুটি টিকিটের জন্য যন্ত্রে ১০০ টাকার একটি নোট প্রবেশ করান তিনি। কিন্তু যন্ত্র টাকা ফেরত দেয়, টিকিট দেয় না। পর্দায় ভেসে ওঠে ‘ভাংতি নেই’ লেখা।ওই নারী যন্ত্রের সামনে দাঁড়িয়ে ছিলেন। পেছনে টিকিট কাটার অপেক্ষায় ৮ থেকে ১০ জন যাত্রী।

নারীর সঙ্গে থাকা এক মধ্যবয়সী ব্যক্তি ভাংতি টাকা সংগ্রহ করতে দ্রুত স্টেশনের নিচে নেমে যান। তাঁর এক হাতে ব্যান্ডেজ, অন্য হাতে ভারী ব্যাগ।মো. নজরুল ইসলাম, পরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স), ডিএমটিসিএলঅচল মেশিনও দ্রুততম সময়ের মধ্যে সচল করা হচ্ছে। কাউন্টারে ও ভেন্ডিং মেশিনে যাতে চাপ কমে, সে জন্য অনলাইন টিকিট কাটা আরও সহজ করার চেষ্টা চলছে।এদিকে পেছনে অপেক্ষমাণ যাত্রীরা বারবার তাগাদা দিচ্ছিলেন।

একপর্যায়ে টিকিট না কেটেই যন্ত্রের সামনে থেকে সরে যেতে বাধ্য হন ওই নারী।নাম জানতে চাইলে তিনি বলেন, ‘মিস ময়না’।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর