advertisement
advertisement

সোনার একদিনেই কমল ভরিতে ১১ হাজার টাকা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৬, ১২:০৪ অপরাহ্ণ
সোনার একদিনেই কমল ভরিতে ১১ হাজার টাকা

সোনার দাম কমেছে

advertisement

দেশের বাজারে সোনার দাম টানা কমছে। আজ শুক্রবার সোনার দাম কমেছে ভরিতে সর্বোচ্চ ১০ হাজার ৯৫৪ টাকা।বাংলাদেশ জুয়েলার্স সমিতি আজ সকালে সোনার এই দাম সমন্বয় করেছে। তারা জানিয়েছে, স্থানীয় বাজারে সোনার দাম কমে যাওয়ায় দাম কমানো হয়েছে। মূলত বিশ্ববাজারে সোনার দাম কমে যাওয়ায় দেশেও সোনার দাম কমছে।নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১০ হাজার ৯৫৪ টাকা কমে হয়েছে ২ লাখ ১ হাজার ১৪৬ টাকা।

এ ছাড়া ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ১০ হাজার ৪৩৯ টাকা কমে দাঁড়িয়েছে ১ লাখ ৯২ হাজার ১০৬ টাকা।এ ছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম ১০ হাজার ৯৮২ টাকা কমে হয়েছে ১ লাখ ৬৪ হাজার ৯৮৭ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ৭ হাজার ৩৪৮ টাকা কমে দাঁড়িয়েছে ১ লাখ ৩৪ হাজার ৮৩৬ টাকা।এর আগে গতকাল বৃহস্পতিবার সোনার দাম ভরিপ্রতি কমানো হয় সর্বোচ্চ ৩ হাজার ২৬৬ টাকা।

তার আগে ১৮ নভেম্বর ২ হাজার ২১৬ টাকা, ১৪ নভেম্বর ২ হাজার ২১৬ টাকা, ১৩ নভেম্বর ২ হাজার ১৫৮ টাকা, ১২ নভেম্বর ২ হাজার ২১৬ টাকা, ১১ নভেম্বর ২ হাজার ৭৪১ টাকা এবং ৬ নভেম্বর কমানো হয়েছিল ২ হাজার ৭৪১ টাকা।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর