advertisement
advertisement

মহাকাশে দ্রুতগতিতে ছুটে চলেছে রহস্যময় এক গ্রহাণু


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৬, ১২:১৫ অপরাহ্ণ
মহাকাশে দ্রুতগতিতে ছুটে চলেছে রহস্যময় এক গ্রহাণু

গ্রহাণু

advertisement

বেশির ভাগ গ্রহাণুই সূর্য থেকে আসা মহাকর্ষ বা বিকিরণ চাপের মতো বাহ্যিক শক্তির ধাক্কায় নির্দিষ্ট পথে ছুটে চলে। তবে মহাকাশে ‘১৯৯৮ কেওয়াই২৬’ নামের একটি গ্রহাণু এমন গতিতে ছুটে চলছে, যা কোনোভাবেই একটি সুশৃঙ্খল গ্রহাণুর আচরণের সঙ্গে মিলছে না। মহাজাগতিক এই আচরণের একটি সম্ভাব্য ব্যাখ্যা হলো কেওয়াই২৬ কোনো সাধারণ গ্রহাণু নয়।

এটি একটি গাঢ় বা ডার্ক কমেট বা ধূমকেতু হতে পারে, যা অদৃশ্য গ্যাস নির্গমনের কারণে ভিন্ন পথে চলছে।মহাকাশে থাকা পাথর মূলত দুটি বড় শ্রেণিতে বিভক্ত। এর একটি গ্রহাণু এবং অন্যটি ধূমকেতু। গ্রহাণু মূলত পাথরের টুকরা। অন্যদিকে ধূমকেতুতে বরফ থাকে। সূর্যের চারপাশে প্রদক্ষিণ করার সময় এই বরফ গ্যাসে পরিণত হয়ে মহাশূন্যে ছড়িয়ে পড়ে। এর ফলে ধূমকেতু মহাকর্ষের বল ছাড়া সামান্য বাড়তি গতি পায়।

যখন কোনো ধূমকেতুর কথা বলা হয়, তখন আমাদের মনে ভেসে ওঠে একটি চকচকে ও উজ্জ্বল আভাসম্পন্ন বস্তুর ছবি, যার পেছনে দীপ্তিময় লেজ রয়েছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর