রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা দেবজয় সরকারকে মারধর করেন ছাত্রদলের নেতা-কর্মীরা। বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলে এ ঘটনা ঘটে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক এক নেতাকে মারধরের অভিযোগ উঠেছে শাখা ছাত্রদলের নেতা-কর্মীদের বিরুদ্ধে। এর প্রতিবাদে হল প্রশাসনের কার্যালয় ঘেরাও করে বিচার দাবি করেন অর্থনীতি বিভাগ ও হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলের শিক্ষার্থীরা।
পরে তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত এবং ছাত্রদলের পক্ষ থেকে দুঃখ প্রকাশের পর পরিস্থিতি শান্ত হয়।গতকাল বৃহস্পতিবার রাত সোয়া ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলে মারধরের ঘটনাটি ঘটে। পরে দিবাগত রাত প্রায় সাড়ে তিনটা পর্যন্ত হলটিতে উত্তেজনা চলছিল।মারধরের শিকার ওই শিক্ষার্থীর নাম দেবজয় সরকার। তিনি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ২০২০–২১ শিক্ষাবর্ষের ও সোহরাওয়ার্দী হলের আবাসিক শিক্ষার্থী।
একই সঙ্গে ওই হল শাখা ছাত্রলীগের (নিষিদ্ধ সংগঠন) সর্বশেষ কমিটির সদস্যও ছিলেন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।