advertisement
advertisement

৩৬ ঘণ্টা পর গোপালগঞ্জে মহাসড়ক দিয়ে যান চলাচল শুরু


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৬, ১২:১৫ অপরাহ্ণ
৩৬ ঘণ্টা পর গোপালগঞ্জে মহাসড়ক দিয়ে যান চলাচল শুরু

গোপালগঞ্জে মহাসড়কে যান চলাচল শুরু হয়েছে। আজ শুক্রবার সকালে গোপালগঞ্জ সদর উপজেলার হরিদাসপুর এলাকায়

advertisement

গোপালগঞ্জে উত্তেজনাকর পরিস্থিতির কারণে গত বুধবার সন্ধ্যা থেকে ঢাকা-খুলনা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। তবে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে।

প্রায় ৩৬ ঘণ্টা পর আজ শুক্রবার সকাল ছয়টার পর দূরপাল্লার বাস চলাচল শুরু হয়েছে।বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা ও যশোর থেকে গোপালগঞ্জ হয়ে ঢাকা ও চট্টগ্রামগামী বাস সকাল থেকে ছেড়ে যাচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট পরিবহন কাউন্টারগুলো।বাগেরহাট, খুলনা, পিরোজপুর, সাতক্ষীরা, যশোর ও নড়াইলের অধিকাংশ বাস পদ্মা সেতু হয়ে ঢাকা যায় গোপালগঞ্জ জেলার ওপর দিয়ে।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের কর্মসূচি ঘিরে গোপালগঞ্জে ব্যাপক সহিংসতা, ভাঙচুর ও অগ্নিসংযোগ হয়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর