advertisement
advertisement

প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন আজ, ৬২ বছরে পদার্পণ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৬, ১২:১৬ অপরাহ্ণ
প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন আজ, ৬২ বছরে পদার্পণ

প্রধানমন্ত্রী তারেক রহমান

advertisement

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আজ শুক্রবার ৬২ বছরে পা রাখলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান তারেক রহমান ১৯৬৫ সালের ২০ নভেম্বর জন্মগ্রহণ করেন। শৈশবে সাদামাটা পরিবেশে বড় হওয়া তারেক রহমান ঢাকা সেনানিবাসের শাহীন স্কুল অ্যান্ড কলেজ থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক সম্পন্ন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণ করেন। ১৯৮৮ সালে বগুড়ার গাবতলী উপজেলায় দলের প্রাথমিক সদস্যপদ গ্রহণের মাধ্যমে তাঁর সক্রিয় রাজনীতিতে পদচারণ শুরু হয়।

এক-এগারোর তত্ত্বাবধায়ক সরকারের আমলে রাজনৈতিক প্রতিহিংসা ও নির্যাতনের শিকার হলেও তিনি লক্ষ্য থেকে বিচ্যুত হননি। পরবর্তী সময়ে আওয়ামী লীগ সরকারের আমলে তিনি রাষ্ট্রের সামগ্রিক সংস্কারের ধারণা তুলে ধরেন। দীর্ঘ নির্বাসন শেষে গত বছরের ২৫ ডিসেম্বর দেশে ফিরে তিনি জাতীয় নির্বাচনে বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসন থেকে জয়লাভ করেন এবং ১৭ ফেব্রুয়ারি দেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর