advertisement
advertisement

ব্যবসায়ীদের ওপর কেন এতটা ক্ষুব্ধ হলেন নরেন্দ্র মোদি, কথা বললেন রাহুলের সুরে


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৬, ১২:১৫ অপরাহ্ণ
ব্যবসায়ীদের ওপর কেন এতটা ক্ষুব্ধ হলেন নরেন্দ্র মোদি, কথা বললেন রাহুলের সুরে

ভারতের ‘ফেডারেশন অব ইন্ডিয়ান চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’-এর অনুষ্ঠানে বক্তৃতা করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ১৯ নভেম্বর ২০২৬, নয়াদিল্লি

advertisement

এত দিন ধরে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী ‘বেহাল’ ভারতীয় অর্থনীতির ছবি তুলে ধরছিলেন। সম্প্রতি নিউইয়র্কের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়েও তিনি বলেছেন ভারত ‘অর্থনৈতিক বিপর্যয়ের’ মুখে দাঁড়িয়ে রয়েছে। কী আশ্চর্য, গতকাল বৃহস্পতিবার তারই প্রতিধ্বনি শোনা গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুখে।দেশের শিল্পপতিদের কড়া ভাষায় সমালোচনা করে মোদি বলেন, ‘আপনাদের আমি ভরিয়ে দিয়েছি। ঝুড়ি ঝুড়ি সুবিধা দিয়েছি।

কিন্তু আপনারা না বাড়িয়েছেন কর্মসংস্থান, না বাড়িয়েছেন কর্মীদের বেতন। কিছুই করেননি আপনারা। শুধু নিয়েই গেছেন।’গতকাল বৃহস্পতিবার নয়াদিল্লিতে বণিকসভা ‘ফেডারেশন অব ইন্ডিয়ান চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’-এর (এফআইসিসিআই) শতবর্ষ সম্মেলনের উদ্বোধন করে প্রধানমন্ত্রী তাঁর এই অসন্তোষ প্রকাশ করেন। তীব্র কটাক্ষ করে তিনি বলেন, ‘ক্ষমতায় এসে আমরা শিল্পবাণিজ্যের পরিবেশ সহজ করতে চেয়েছি।

কোম্পানি কর ৩০ শতাংশ থেকে কমিয়ে ২২ শতাংশ করেছি।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর