advertisement
advertisement

১০ দিন পর ফ্লাইট, চাকরি ছেড়ে সুন্দরবনে বেড়াতে গিয়ে জানলেন এজেন্সি উধাও


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৬, ২:৪৭ অপরাহ্ণ
১০ দিন পর ফ্লাইট, চাকরি ছেড়ে সুন্দরবনে বেড়াতে গিয়ে জানলেন এজেন্সি উধাও

এস আলম ওভারসিজের কার্যালয় ছিল এই ভবনে। ১৮ নভেম্বর উত্তরার ১২ নম্বর সেক্টরের ৪ নম্বর সড়কে

advertisement

আজারবাইজান যাওয়া নিশ্চিত, ১০ দিন পর ফ্লাইট-রিক্রুটিং এজেন্সির এমন আশ্বাসে চাকরি ছেড়ে দেন সুমন রেজা। পরিবার নিয়ে বেড়াতে যান সুন্দরবনে। দুদিন পরে জানতে পারেন, তাঁকে দেওয়া নিয়োগপত্র ও ভিসা ভুয়া। রিক্রুটিং এজেন্সি টাকা নিয়ে উধাও।সুমন প্রতারণার শিকার হয়েছেন ঢাকার উত্তরার এস আলম ওভারসিজ নামক একটি প্রতিষ্ঠানের হাতে।

তারা এশিয়া ও ইউরোপের মধ্যবর্তী দেশ আজারবাইজানে চাকরি দেওয়ার কথা বলে প্রায় ২০০ জনের মতো মানুষের সঙ্গে প্রতারণা করেছে অভিযোগ ভুক্তভোগীদের।সকাল থেকে রাত পর্যন্ত করছেন লাইভ ভিডিও, মানুষের বাড়িঘরেও ঢুকে যাচ্ছেনপ্রতারণার ঘটনায় গত ২৪ অক্টোবর উত্তরা পশ্চিম থানায় একটি মামলা করেছেন ভুক্তভোগীরা। ওই মামলায় ২০০ জন ভুক্তভোগীর পাসপোর্ট নম্বর ও টাকার হিসাব রয়েছে।

হিসাব অনুযায়ী, আত্মসাৎ করা টাকার পরিমাণ ৩ কোটি ৬ লাখ ১০ হাজার।সুমন রেজার বাড়ি খুলনা।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর