জোহানেসবার্গে সেঞ্চুরির পর হৃদয়
আইসিসির আচরণবিধি ভঙ্গের দায়ে ম্যাচ ফির ৪০ শতাংশ জরিমানা হয়েছে তাওহিদ হৃদয়ের। গত বুধবার জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্ট চলাকালে আইসিসির আচরণবিধির লেভেল-১ অপরাধে দোষী সাব্যস্ত হয়েছেন এই ব্যাটসম্যান।আইসিসির খেলোয়াড় ও খেলোয়াড়দের সহায়তাকারী কর্মীদের আচরণবিধির ২.৮ ধারা ভঙ্গ করেছেন হৃদয়।
এই ধারায় আন্তর্জাতিক ম্যাচে আম্পায়ারের সিদ্ধান্তের প্রতি অসন্তোষ প্রকাশের বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে।জরিমানার পাশাপাশি হৃদয়ের শৃঙ্খলাজনিত রেকর্ডে যোগ হয়েছে দুটি ডিমেরিট পয়েন্ট। গত ২৪ মাসের মধ্যে এটিই তাঁর প্রথম অপরাধ।ঘটনাটি ঘটে চতুর্থ দিনে আলোকস্বল্পতায় কারণে খেলা বন্ধ হওয়ার পর। সে সময় মাঠের দুই আম্পায়ার আহসান রাজা ও অ্যালেক্স ওয়ার্ফ বাংলাদেশের দলের ড্রেসিংরুমের বারান্দার পাশ দিয়ে যাচ্ছিলেন।
তখন হৃদয় আম্পায়ারদের সিদ্ধান্তের সমালোচনা করেন এবং দাবি করেন, আরও আগেই খেলা বন্ধ করা উচিত ছিল।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।