টেম্বা বাভুমা
বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও সমান সংখ্যক ম্যাচের টি-টুয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। ওয়ানডে সিরিজে প্রোটিয়াদের নেতৃত্ব দেবেন কেশব মহারাজ। নিয়মিত অধিনায়ক টেম্বা বাভুমা পায়ের পেশির চোট থেকে সেরে ওঠার প্রক্রিয়ায় থাকায় তাঁকে এই দায়িত্ব দেওয়া হয়েছে।সেঞ্চুরিয়নে সিরিজের দ্বিতীয় টেস্টে টেম্বা বাভুমার অনুপস্থিতে দক্ষিণ আফ্রিকাকে নেতৃত্ব দেবেন এইডেন মার্করাম।
প্রথম টেস্টের একাদশে সুযোগ না পাওয়া মহারাজ এই টেস্টেও খেলবেন না। তাঁর জায়গায় টেস্ট দলে ডাকা হয়েছে বাঁহাতি স্পিনার ও অলরাউন্ডার সেনুরান মুতুসামিকে।ওয়ানডে দলে চোট কাটিয়ে ফিরেছেন লুঙ্গি এনগিডি। মৌসুমের শুরুতে ঘরোয়া ক্রিকেটের প্রথম পর্বে হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ার পর থেকে মাঠের বাইরে ছিলেন এই পেসার। বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে আবার মাঠে ফিরবেন তিনি।
নর্কিয়া, বশ, জেরাল্ড কোয়েটজি, ডুয়ান ইয়ানসেন ও এনকোবানি মোকোয়েনার সঙ্গে দক্ষিণ আফ্রিকার পেস আক্রমণে থাকবেন এনগিডি।ব্যাটিংয়ে দক্ষিণ আফ্রিকার ভরসা কুইন্টন ডি কক, লুয়ান-ড্রে প্রিটোরিয়াস ও ক্রিস্টিয়ান স্টাবস।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।