advertisement
advertisement

মোহাম্মদ নাসিরউদ্দীন: প্রবাদপ্রতিম সাময়িকপত্রসেবী


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৬, ৫:০০ অপরাহ্ণ
মোহাম্মদ নাসিরউদ্দীন: প্রবাদপ্রতিম সাময়িকপত্রসেবী

সওগাত ও মোহাম্মদ নাসিরউদ্দীনের (২০ নভেম্বর ১৮৮৮—২১ মে ১৯৯৪) প্রতিকৃতি অবলম্বনে

advertisement

বাংলা সাহিত্য, সংস্কৃতি ও সমাজের অগ্রগতির ইতিহাসের বিশাল অংশ জুড়ে রয়েছেন মোহাম্মদ নাসিরউদ্দীন তাঁর ‘সওগাত’ মাসিক সাহিত্য পত্রিকা ও তাঁর অন্যান্য সহযোগী সাপ্তাহিক, বার্ষিক ও বিশেষ সংখ্যা ও ‘সওগাত’–এরই প্রসূন সাপ্তাহিক ‘বেগম’–এর মাধ্যমে।

বিশ শতকের দ্বিতীয় দশকে (১৯১৮) সূচনা ঘটিয়ে একুশ শতকের প্রথম দশক পর্যন্ত ‘বেগম’–এর মধ্য দিয়ে অব্যাহত থাকে মনীষী নাসিরউদ্দীনের (১৮৮৮-১৯৯৪) ‘সওগাত’ নামের সাহিত্যিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানটি। ‘সওগাত’–এর একটি সম্পাদকীয়তে লেখা হয়েছিল: রাজনীতিবর্জিত সাহিত্য হতে পারে না, আর জীবনের সর্বমাত্রিক সমস্যার সমাধান সাহিত্যের মাধ্যমেই হয়ে থাকে। ১ অতএব মুসলিম বাংলার বিংশ শতাব্দীর রাজনৈতিক সংগ্রামের মুখপত্রও ছিল ‘সওগাত’।

সমালোচকেরাও একমত, মুসলমানের সাহিত্য ও সাংবাদিকতায় মেধা ও মুক্তবুদ্ধির যে দীপ্তি এখন লক্ষ করা যায়, তার স্ফুরণ ঘটেছিল মোহাম্মদ নাসিরউদ্দীনের হাতে, ‘সওগাত’–এর পৃষ্ঠাতে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর