advertisement
advertisement

খাজাকে ক্রিকেটের ‘সবচেয়ে বড় বিশ্বাসঘাতক’ বললেন ডি ভিলিয়ার্স


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৬, ৪:৪০ অপরাহ্ণ
খাজাকে ক্রিকেটের ‘সবচেয়ে বড় বিশ্বাসঘাতক’ বললেন ডি ভিলিয়ার্স

২০১৮ সালের কেপটাউন টেস্টে বল বিকৃতির ঘটনা ধরা পড়ার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল ফ্যানি ডি ভিলিয়ার্সের।

advertisement

ক্রিকেটের মাঠে বল বিকৃতির ঘটনা। আট বছর পেরিয়ে গেলেও সেই বিতর্কের রেশ যেন কিছুতেই কাটছে না। ২০১৮ সালে কেপটাউনে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার সেই টেস্টকে ঘিরে নতুন করে উত্তাপ ছড়িয়েছে উসমান খাজার আত্মজীবনী। এবার অস্ট্রেলিয়ার সাবেক ওপেনারকে তুলাধোনা করলেন দক্ষিণ আফ্রিকার সাবেক পেসার ফ্যানি ডি ভিলিয়ার্স।

খাজাকে গত ৪০ থেকে ৫০ বছরে ক্রিকেটে দেখা ‘সবচেয়ে বড় বিশ্বাসঘাতক’ বলেছেন ফ্যানি।২০১৮ সালের কেপটাউন টেস্টে বল বিকৃতির ঘটনা ধরা পড়ার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল ফ্যানি ডি ভিলিয়ার্সের। ধারাভাষ্য দেওয়ার সময় বলের অস্বাভাবিক ব্যবহার তাঁর চোখে পড়ে। এরপর তিনি সম্প্রচারকারী দলের সদস্যদের অস্ট্রেলীয় ফিল্ডারদের দিকে ক্যামেরা তাক করে রাখতে বলেন। সেই ঘটনার আট বছর পর খাজার আত্মজীবনী ‘সবর’ নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।

বইটিতে খাজা দাবি করেছেন, বল বিকৃতির পরিকল্পনার কথা পুরো অস্ট্রেলিয়া দলেরই জানা ছিল।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর