advertisement
advertisement

‘ছেলের লাশ কাঁধে নিতে হলো, আমি এক হতভাগ্য বাবা’


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৬, ৫:০২ অপরাহ্ণ
‘ছেলের লাশ কাঁধে নিতে হলো, আমি এক হতভাগ্য বাবা’

তাহমিদুল কবির

advertisement

‘আমি নিজে ঝরনায় নেমে ছেলের লাশ তুলে এনেছি। আমারই ছেলের লাশ আমাকে কাঁধে নিতে হলো, আমি এমনই এক হতভাগ্য বাবা’। কিশোর তাহমিদুল কবিরের (১৫) জানাজার আগে কান্না করতে করতে কথাগুলো বলছিলেন তার বাবা মামুনুল কবির। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বটতলী গ্রামের শাহ মোহছেন আউলিয়া মাজারের মাঠে কিশোর তাহমিদুলের জানাজা অনুষ্ঠিত হয়।

বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল তাহমিদুল। গতকাল সকালে বান্দরবানের শৈলপ্রপাত ঝরনা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।চট্টগ্রামের আনোয়ারার বটতলী গ্রামে তাহমিদুলের বাড়ি। গত বুধবার দুপুরে ছয় বন্ধুর সঙ্গে শৈলপ্রপাত ঝরনায় ঘুরতে গিয়ে গোসল করার সময় নিখোঁজ হয় সে। পরদিন সকালে ফায়ার সার্ভিসের সহায়তায় ঝরনা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।

এরপর সন্ধ্যায় তার মরদেহ নিজ গ্রামে নিয়ে আসা হয়।তাহমিদুলের জানাজার আয়োজন যখন চলছিল, তখন গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর