advertisement
advertisement

বাড়ির উঠানে বসে ফোনে মেয়ের সঙ্গে কথা বলছিলেন, মাথায় আঘাত করে বৃদ্ধার গয়না ছিনতাই


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৬, ৫:০৯ অপরাহ্ণ
বাড়ির উঠানে বসে ফোনে মেয়ের সঙ্গে কথা বলছিলেন, মাথায় আঘাত করে বৃদ্ধার গয়না ছিনতাই

বেগম বিবি

advertisement

বাড়ির উঠানে বসে মুঠোফোনে মেয়ে শিখামণির (৩৭) সঙ্গে কথা বলছিলেন মা বেগম বিবি (৬৯)। এ সময় তাঁর মাথায় আঘাত করা হয়। তিনি মাটিতে লুটিয়ে পড়লে তাঁর কানের লতি ছিঁড়ে সোনার দুল ও নাকফুল নিয়ে যায়। গতকাল বৃহস্পতিবার দুপুরে মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের মধ্যচক এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ঢাকায় নেওয়ার পথে মারা যান বেগম বিবি। তিনি ওই এলাকার মৃত আমজাদ মোল্লার স্ত্রী।

ময়নাতদন্ত শেষে আজ শুক্রবার দুপুরে পারিবারিক কবরস্থানে বেগম বিবিকে দাফন করা হয়েছে।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বেগম বিবি নাতি নয়ন মোল্লাকে (২০) নিয়ে একটি ছোট টিনশেড ঘরে থাকতেন। গতকাল সকালে নয়ন অটোরিকশা নিয়ে কাজে বের হন। বেলা একটার দিকে বেগম উঠানে বসে ঢাকায় থাকা মেয়ে শিখামণির সঙ্গে ফোনে কথা বলছিলেন। এ সময় বাঁশ দিয়ে তাঁর মাথায় আঘাত করা হয়।

তিনি মাটিতে লুটিয়ে পড়লে তাঁর সোনার দুল ও নাকফুল নিয়ে পালিয়ে যায়।—শিখামণি, নিহত বেগম বিবির মেয়েপ্রথম ভাবছিলাম, ফোন হাত থেকে পড়ে গেছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর