ভ্যান গঘের বিখ্যাত চিত্রকর্ম ‘শাতানিয়ে আঁ ফ্লর’
নেদারল্যান্ডসের বিখ্যাত চিত্রশিল্পী ভিনসেন্ট ভ্যান গঘের একটি চিত্রকর্ম গত বুধবার নিলামে ১৯০ দশমিক ৪ মিলিয়ন ডলারে বিক্রি হয়েছে। নাৎসি শাসনামলে ছবিটি বিক্রি করা নিয়ে আগের মালিকের উত্তরাধিকারীদের সঙ্গে বর্তমান মালিকের বিরোধের অবসানের পর ছবিটি নিলামে তোলা হয়। নিলামের আয়োজক প্রতিষ্ঠান সদবি’স এ তথ্য জানিয়েছে।‘শাতানিয়ে আঁ ফ্লর’ (চেস্টনাটগাছে ফুল) শিরোনামের ছবিটি ১৮৯০ সালে ফ্রান্সের অভের-সুর-ওয়াজ এলাকায় এঁকেছিলেন ভ্যান গঘ।
নিলামে বিক্রির মধ্য দিয়ে শিল্পীর কোনো চিত্রকর্মের সর্বোচ্চ দামের নতুন রেকর্ড তৈরি হয়েছে। চলতি নিলাম মৌসুমে এ পর্যন্ত বিক্রি হওয়া শিল্পকর্মগুলোর মধ্যেও এটি সবচেয়ে দামি।নিউইয়র্ক টাইমস জানিয়েছে, ছবিটি কিনেছেন শিল্পকর্মের ব্যবসায়ী ও অ্যাকুয়াভেলা গ্যালারিজের প্রধান উইলিয়াম অ্যাকুয়াভেলা।এর আগে নিলামে ভ্যান গঘের কোনো চিত্রকর্মের সর্বোচ্চ দাম উঠেছিল ১১৭ দশমিক ২ মিলিয়ন ডলার।
১৮৮৮ সালে আঁকা ‘অরচার্ড উইথ সাইপ্রেসেস’ শিরোনামের ছবিটি ২০২২ সালের নভেম্বরে নিউইয়র্কে ক্রিস্টি’সের নিলামে বিক্রি হয়েছিল।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।