বাংলাদেশ আদিবাসী ফোরামের ষষ্ঠ জাতীয় সম্মেলনে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেছেন, বাংলাদেশে আদিবাসী মানুষের অধিকার হরণের অন্যতম প্রধান কারণ দুর্নীতি। শুধু ঘুষ লেনদেন নয়, ক্ষমতার অপব্যবহারও দুর্নীতি। এর মাধ্যমে বছরের পর বছর এই মানুষদের তাদের অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে।
আজ শুক্রবার রাজধানীর আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে বাংলাদেশ আদিবাসী ফোরামের ষষ্ঠ জাতীয় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়ে ইফতেখারুজ্জামান এসব কথা বলেন। আদিবাসী মানুষের মৌলিক অধিকার, ভূমির অধিকার, আত্মপরিচয়ের অধিকার কেড়ে নেওয়ার ধারাবাহিক ইতিহাস আছে বলে উল্লেখ করেন ইফতেখারুজ্জামান। তিনি বলেন, পাহাড় ও সমতলে তাদের ওপর নির্যাতন, গুম, খুন ও ধর্ষণের ঘটনা ঘটেছে।
এসবের পেছনে রাষ্ট্রীয়, রাজনৈতিক, আমলাতান্ত্রিক ও সামরিক পর্যায়ের ক্ষমতার অপব্যবহার এবং প্রাতিষ্ঠানিক বৈষম্য রয়েছে।স্বাধীনতার ৫৪ বছর পরও আদিবাসীদের অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করতে হচ্ছে বলে উল্লেখ করেন ইফতেখারুজ্জামান।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।