কনটেন্ট ক্রিয়েটরদের জন্য মোট ২৫ লাখ টাকার পুরস্কার নিয়ে আসছে এটিএন নিউজ। চ্যানেলটির নতুন প্রতিযোগিতামূলক রিয়েলিটি শো ‘বেস্ট কনটেন্ট ক্রিয়েটর ২০২৬’-এ ১০টি বিভাগে ১০ জন বিজয়ী হবেন। তাঁদের মধ্য থেকেই বেছে নেওয়া হবে সেরাদের সেরা। দেশে ও দেশের বাইরে থাকা কনটেন্ট ক্রিয়েটররা এটিএন নিউজের নির্ধারিত ওয়েবসাইটে (https://bestcontentcreator.atnnewstv.com) নিবন্ধন করে প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন।
আয়োজকদের দাবি, দেশের প্রথম সংবাদভিত্তিক চ্যানেল এটিএন নিউজের উদ্যোগে কনটেন্ট ক্রিয়েটরদের নিয়ে এ ধরনের রিয়েলিটি শো দেশে প্রথমবারের মতো হতে যাচ্ছে। ‘বেস্ট কনটেন্ট ক্রিয়েটর ২০২৬ পাওয়ার্ড বাই স্টেপ’ শিরোনামের এই আয়োজনে চার ধাপের প্রতিযোগিতা পেরিয়ে গ্র্যান্ড ফিনালেতে পৌঁছাবেন প্রতিযোগীরা।
বিভাগভিত্তিক বিজয়ী ও সেরাদের সেরার জন্য সব মিলিয়ে থাকছে ২৫ লাখ টাকার পুরস্কার।নতুন প্রতিযোগিতামূলক রিয়েলিটি শো ‘বেস্ট কনটেন্ট ক্রিয়েটর ২০২৬’-এ ১০টি বিভাগে ১০ জন বিজয়ী হবেন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।