advertisement
advertisement

‘ক্যানসার মানেই থেমে যাওয়া নয়’ বার্তা নিয়ে ৩০০ কিলোমিটার দৌড়াবেন পার্থ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৬, ৬:০৩ অপরাহ্ণ
‘ক্যানসার মানেই থেমে যাওয়া নয়’ বার্তা নিয়ে ৩০০ কিলোমিটার দৌড়াবেন পার্থ

থাইল্যান্ডের আন্তর্জাতিক আলট্রা-ট্রেইল দৌড় প্রতিযোগিতায় অংশ নিতে যাচ্ছেন বাংলাদেশের আলট্রা-ট্রেইল দৌড়বিদ পার্থ সাহা

advertisement

৩০০ কিলোমিটার। দীর্ঘ ও দুর্গম এই পথ পাড়ি দেওয়ার চ্যালেঞ্জ নিয়ে প্রথমবারের মতো অতিক্রম করার চেষ্টা করবেন।

থাইল্যান্ডের আন্তর্জাতিক আলট্রা-ট্রেইল দৌড় প্রতিযোগিতা ‘৫০০ থাইল্যান্ড ২০২৬’-এর ৩০০ কিলোমিটার বিভাগে অংশ নিতে যাচ্ছেন বাংলাদেশের আলট্রা-ট্রেইল দৌড়বিদ পার্থ সাহা।থাইল্যান্ডে ২৫ নভেম্বর শুরু হতে যাওয়া এই প্রতিযোগিতায় তাঁর অংশগ্রহণে পৃষ্ঠপোষকতা করছে রেনাটা পিএলসি, প্রতিষ্ঠানটির মানবিক উদ্যোগ ‘রেনাটা ক্যানসার কেয়ার’-এর মাধ্যমে।

এবারের এই দুঃসাহসিক অভিযানের প্রতিটি কিলোমিটার তিনি উৎসর্গ করছেন ক্যানসারযোদ্ধা, ক্যানসারজয়ী ও তাঁদের পরিবারকে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর