advertisement
advertisement

পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৬, ৬:৪১ অপরাহ্ণ
পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি

বাংলাদেশ পুলিশ লোগো

advertisement

ঢাকা মহানগরসহ (ডিএমপি) পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মরত বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার। তাঁদের মধ্যে উপমহাপরিদর্শক (ডিআইজি), উপপুলিশ কমিশনার (ডিসি), পুলিশ সুপার (এসপি) ও অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার কর্মকর্তারা রয়েছেন। বদলি করা কর্মকর্তাদের ২৪ নভেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে নতুন কর্মস্থলে যোগ দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

অন্যথায় ২৫ নভেম্বর থেকে তাঁদের বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) বলে গণ্য করা হবে।আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিআইজি) মোহাম্মদ ওসমান গণিকে রংপুর পুলিশ ট্রেনিং সেন্টারের (পিটিসি) কমান্ড্যান্ট (ডিআইজি) করা হয়েছে।

পুলিশের বিশেষ শাখার (এসবি-ডিআইজি) উপমহাপরিদর্শক মো. মাহমুদুর রহমানকে পুলিশ স্টাফ কলেজ ঢাকায়, টিডিএস ঢাকার অতিরিক্ত ডিআইজি মো. মিজানুর রহমানকে পিটিসি রংপুরের অতিরিক্ত ডিআইজি করা হয়েছে।গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) উপকমিশনার মোহাম্মদ মহিউল ইসলামকে বিশেষ পুলিশ সুপার হিসেবে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি), একই ইউনিটের উপপুলিশ কমিশনার মোহাম্মদ মহিউদ্দীন আহমেদকে রংপুর মহানগর পুলিশের (আরএমপি) উপকমিশনার করা হয়েছে।সিআইডির বিশেষ পুলিশ সুপার মোনালিসা...

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর