advertisement
advertisement

একের পর এক বাধা পেরিয়ে কীভাবে মিস ইউনির্ভাসে মাহি...


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৬, ৬:৩০ অপরাহ্ণ
একের পর এক বাধা পেরিয়ে কীভাবে মিস ইউনির্ভাসে মাহি...

সামিরা খান মাহির প্রকৃত নাম ফারজানা ইয়াসমিন কলি। ১৯৯৭ সালের ৭ ফেব্রুয়ারি সিলেটে তাঁর জন্ম। সেখানেই কেটেছে শৈশব ও বেড়ে ওঠার দিনগুলো। পরে ঢাকায় এসে মডেলিংয়ে নাম লেখান।

advertisement

অভিনয় ও মডেলিং দিয়ে শোবিজে যাত্রা শুরু। মাঝপথে অসুস্থতার কারণে বিরতি নিতে হয়েছিল। পরে নাটকে অভিনয় করে পরিচিতি পেয়েছেন, জায়গা করে নিয়েছেন দর্শকের মনে। এবার নতুন পরিচয়ে আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন সামিরা খান মাহি। তাঁর ক্যারিয়ার ও জীবনের উল্লেখযোগ্য ১০টি তথ্য থাকছে ছবির গল্পে। সামিরা খান মাহির প্রকৃত নাম ফারজানা ইয়াসমিন কলি। ১৯৯৭ সালের ৭ ফেব্রুয়ারি সিলেটে তাঁর জন্ম।

সেখানেই কেটেছে শৈশব ও বেড়ে ওঠার দিনগুলো। পরে ঢাকায় এসে মডেলিংয়ে নাম লেখান।২০১৪ সালের কথা। সেই সময় ‘রং আরটিভি ২০-২০ কালারস মডেল সার্চ’ প্রতিযোগিতায় প্রথম অংশ নিয়েই প্রথম রানারআপ হন মাহি। এই প্রতিযোগিতার মধ্য দিয়েই শোবিজে তাঁর যাত্রা শুরু। কিন্তু তখনো তাঁর পরিচিতি ততটা ছিল না।মডেলিংয়ে আসার পর নিজের নাম পরিবর্তন করে রাখেন সামিরা খান মাহি। এরপর বিভিন্ন ফ্যাশন হাউস ও টেলিকম প্রতিষ্ঠানের বিজ্ঞাপনে কাজ করতে থাকেন।

কিন্তু ছোট পর্দায় অভিনয়ে তখনো জায়গা করে নিতে পারেননি।মডেলিংয়ের পাশাপাশি অভিনয়েও আগ্রহী ছিলেন মাহি।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর