দীর্ঘ পথ ব্যবহার করতে গিয়ে রাষ্ট্রীয় পতাকাবাহী এয়ার ইন্ডিয়াকে বিশেষভাবে বেশি খরচ বহন করতে হচ্ছে। দিল্লি ও মুম্বাই থেকে পশ্চিমের দেশগুলোয় দূরপাল্লার ফ্লাইট পরিচালনার ওপর এয়ার ইন্ডিয়া অনেকটাই নির্ভরশীল
প্রায় দেড় বছর হলো ভারতীয় উড়োজাহাজের জন্য পাকিস্তানের আকাশ বন্ধ। ইউরোপের বিভিন্ন অঞ্চলে যাওয়া-আসা সময় ও ব্যয়সাপেক্ষ হয়ে দাঁড়িয়েছে। এই পরিস্থিতিতে চীনের হোটান এলাকার আকাশপথ ব্যবহার নিয়ে ভারত সে দেশের সঙ্গে আলোচনা চালাচ্ছে। ভারতের বেসামরিক বিমান পরিবহনমন্ত্রী রাম মোহন নাইডু গতকাল মঙ্গলবার গণমাধ্যমকে এ কথা জানিয়েছেন।রাম মোহন নাইডু বলেছেন, ‘ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এ নিয়ে চীনা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলছে।
দেখা যাক শেষ পর্যন্ত কতটা কী হয়।’ ২০২৫ সালের ২২ এপ্রিল জম্মু-কাশ্মীরের পেহেলগাম হামলার দুই দিন পর ভারতীয় উড়োজাহাজের জন্য পাকিস্তানের আকাশসীমা বন্ধ হয়ে যায়। ছয় দিন পর ভারতও তার আকাশসীমা পাকিস্তানের জন্য বন্ধ করে দেয়। সেই থেকে ভারতীয় উড়োজাহাজগুলোর ঘুরপথে ইউরোপে যেতে-আসতে হচ্ছে।
এ কারণে সময় যেমন বেশি লাগছে, তেলখরচও তেমন প্রচুর বেড়ে গেছে।সর্বশেষ ১৬ সেপ্টেম্বরের নির্দেশিকায় পাকিস্তান ওই নিষেধাজ্ঞা ২৪ অক্টোবর পর্যন্ত বাড়িয়ে দিয়েছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।