advertisement
advertisement

নানির ‘দ্য প্যারাডাইস’কে টপকে গেল সিদ্ধার্থের ‘দ্য বন’, ৪০০ কোটি ছাড়াল ‘হনুমান অংশ’


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১:৪৪ অপরাহ্ণ
নানির ‘দ্য প্যারাডাইস’কে টপকে গেল সিদ্ধার্থের ‘দ্য বন’, ৪০০ কোটি ছাড়াল ‘হনুমান অংশ’

‘দ্য বন: ফোর্স অব দ্য ফরেস্ট’–এর পোস্টার থেকে। আইএমডিবি

advertisement

ভারতে বক্স অফিসে নতুন ছবিগুলোর লড়াই জমে উঠেছে। সিদ্ধার্থ মালহোত্রা ও তামান্না ভাটিয়া অভিনীত ‘দ্য বন: ফোর্স অব দ্য ফরেস্ট’ প্রথম সোমবারের আয়ে পেছনে ফেলেছে নানি অভিনীত ‘দ্য প্যারাডাইস’কে। অন্যদিকে মুক্তির প্রায় দুই মাস পরও চমক দেখাচ্ছে ‘হনুমান অংশ’। বিশ্বব্যাপী ছবিটির আয় ছাড়িয়েছে ৪০০ কোটি রুপি। একই সময়ে ‘মির্জাপুর দ্য মুভি’ ও পুনর্মুক্তি পাওয়া ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম এনকোর’-এর বক্স অফিসের হিসাবও আলোচনায় রয়েছে।

প্রথম সোমবারেও শক্ত অবস্থানে ‘দ্য বন’ সিদ্ধার্থ মালহোত্রা ও তামান্না ভাটিয়া অভিনীত ‘দ্য বন: ফোর্স অব দ্য ফরেস্ট’ সমালোচক ও দর্শকের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পেলেও বক্স অফিসে ভালো সাড়া পেয়েছে। প্রথম সোমবারেও ছবিটির আয় ছিল ইতিবাচক। স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, মুক্তির চতুর্থ দিনে ছবিটি আয় করেছে ৫ কোটি ২৫ লাখ রুপি। চার দিনে ভারতে ছবিটির মোট আয় দাঁড়িয়েছে ৩৮ কোটি ৮৫ লাখ রুপিতে। বিশ্বব্যাপী সংগ্রহ ৫০ কোটি ৩৫ লাখ রুপি।

দীপক কুমার মিশ্র পরিচালিত ফ্যান্টাসি থ্রিলারটি প্রযোজনা করেছেন একতা কাপুর।‘দ্য প্যারাডাইস’–এর দৃশ্য।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর