advertisement
advertisement

কিরিচ হাতে কিশোর গ্যাংয়ের টিকটক ভিডিও, সেই কিরিচেই সপ্তাহখানেকের মধ্যে হত্যাকাণ্ড


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ৭:১৮ অপরাহ্ণ
কিরিচ হাতে কিশোর গ্যাংয়ের টিকটক ভিডিও, সেই কিরিচেই সপ্তাহখানেকের মধ্যে হত্যাকাণ্ড

ধারালো অস্ত্র হাতে কিশোরেরা

advertisement

সবার বয়স ১৪ থেকে ১৫ বছর। পাঁচ কিশোরের হাতে ধারালো অস্ত্র—কারও হাতে কিরিচ, কারও হাতে লোহার চাকতি। সড়কে প্রকাশ্যে অস্ত্র হাতে ভিডিও ধারণ করে সপ্তাহখানেক আগে সেটি টিকটকে ছড়িয়ে দিয়েছিল তারা। নিজেদের ‘সেভেন স্টার’ গ্রুপের সদস্য হিসেবে পরিচয় দেয় ওই কিশোরেরা। চট্টগ্রাম নগরের খুলশীর ওয়্যারলেস কলোনি এলাকায় গড়ে উঠেছে এই কিশোর গ্যাং। পুলিশ বলছে, এলাকায় ‘ফাইভ স্টার’ নামে আরও একটি কিশোর গ্যাং রয়েছে।

দুই দলের মধ্যে বেশ কিছুদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে গত মঙ্গলবার রাতে ওয়্যারলেস কলোনির তালতলা এলাকায় মো. হৃদয় (১৬) নামের এক কিশোরকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। হৃদয় তার বাবার সঙ্গে ভ্যানে করে সবজি বিক্রিতে সহযোগিতা করত। এ ঘটনায় ওই রাতেই অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে একজন প্রাপ্তবয়স্ক। অন্য পাঁচজনের বয়স ১৪ থেকে ১৫ বছর।

গ্রেপ্তার কিশোরদের একজনকে সপ্তাহখানেক আগে টিকটকে কিরিচ হাতে ভিডিও করতে দেখা গিয়েছিল।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর