advertisement
advertisement

বিদ্যুৎ বিভাগের আপত্তির পরও মাদ্রাসার তিনতলা ভবন, ছাদে বিদ্যুৎস্পৃষ্টে ২ শিক্ষার্থীর মৃত্যু


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ৩:৫৯ অপরাহ্ণ
বিদ্যুৎ বিভাগের আপত্তির পরও মাদ্রাসার তিনতলা ভবন, ছাদে বিদ্যুৎস্পৃষ্টে ২ শিক্ষার্থীর মৃত্যু

নারায়ণগঞ্জের কাশিপুর হাজীপাড়া এলাকার মাহেলা খাতুন মাদ্রাসার এই ভবনের ছাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৫ শিক্ষার্থী দগ্ধ হয়। তাদের মধ্যে দুজন মারা গেছে। ভবনটির ছাদের ওপর দিয়ে উচ্চ ভোল্টের বিদ্যুতের লাইন গেছে

advertisement

ভবনের ছাদের এক পাশে বাগান, অন্য পাশে মাছ চাষের হাউস। অথচ ছাদের খুব কাছ দিয়ে গেছে ১ লাখ ৩২ হাজার ভোল্টের বিদ্যুৎ সঞ্চালন লাইনের তার। নারায়ণগঞ্জ সদর উপজেলার কাশিপুর ইউনিয়নের হাজীপাড়ার মাহেলা খাতুন বালিকা মাদ্রাসার ওই ভবনটি দোতলা থেকে তিনতলা করার সময় ঝুঁকির কথা জানিয়ে আপত্তি জানিয়েছিল বিদ্যুৎ বিভাগ। এরপরও ভবনটি তিনতলা করা হয়।ঝুঁকিপূর্ণ ওই ছাদে অবাধে যাতায়াত ছিল শিক্ষার্থীদের।

গত শুক্রবার সেখানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পাঁচ শিক্ষার্থী দগ্ধ হয়। তাদের মধ্যে দুজন মারা গেছে। অন্য তিনজনের অবস্থাও গুরুতর।তিন বছর আগে মাদ্রাসা ভবনটি দোতলা থেকে তিনতলা করার উদ্যোগ নেয় কর্তৃপক্ষ। খবর পেয়ে বিদ্যুৎ বিভাগের লোকজন এসে আপত্তি জানান। এরপরও ভবনটি শেষ পর্যন্ত তিনতলা করা হয়।

মাদ্রাসা ভবনের ওপর দিয়ে ১ লাখ ৩২ হাজার ভোল্টের ছয়টি সঞ্চালন তারের মধ্যে দুটি অপেক্ষাকৃত নিচু দিয়ে গেছে।দগ্ধ শিক্ষার্থীদের পরিবার ও এলাকাবাসীর অভিযোগ, ঝুঁকি সত্ত্বেও শিক্ষার্থীদের ছাদে যাতায়াত বন্ধ করেনি মাদ্রাসা কর্তৃপক্ষ।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর