advertisement
advertisement

রাতে স্ত্রীর সঙ্গে কথা-কাটাকাটি, সকালে সড়কের পাশে মিলল লাশ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ৯:৩৩ অপরাহ্ণ
রাতে স্ত্রীর সঙ্গে কথা-কাটাকাটি, সকালে সড়কের পাশে মিলল লাশ

পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় সড়কে পাশ থেকে রেজাউল করিম নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে

advertisement

পঞ্চগড়ে সড়কের পাশ থেকে রেজাউল করিম নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার বেলা ১১টার দিকে পঞ্চগড় বাজার-তুলারডাঙ্গা সড়কের পাশ থেকে তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। নিহত রেজাউল করিম ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার ভেলাজান-বাঁশগাড়া এলাকার মোস্তফা কামালের ছেলে। তিনি পঞ্চগড় পৌরসভার রাজনগর এলাকায় স্ত্রী ও তিন ছেলেকে নিয়ে থাকতেন।

পঞ্চগড় জেলা পরিষদ কার্যালয়ের সামনে তাঁর একটি কম্পিউটার কম্পোজের দোকান রয়েছে। গতকাল রাতে স্ত্রীর সঙ্গে কথা–কাটাকাটির পর রেজাউল ঘর থেকে বের হয়ে যান বলে পরিবার সূত্রে জানা গেছে।পুলিশ, নিহতের পরিবার ও স্থানীয় লোকজন সূত্রে জানা যায়, বুধবার সকাল সাতটার দিকে তুলারডাঙ্গা এলাকায় সড়কের পাশে একটি লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা।

এ খবর পেয়ে রেজাউল করিমের স্ত্রী–সন্তানেরা এসে লাশ শনাক্ত করেন।সাংবাদিকদের রেজাউল করিমের স্ত্রী কোহিনুর বেগম বলেন, তাঁর স্বামী ডায়াবেটিসে আক্রান্ত ছিলেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর