advertisement
advertisement

হাটখোলার নির্জন রাতে শিক্ষার আলো


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:০০ অপরাহ্ণ
হাটখোলার নির্জন রাতে শিক্ষার আলো

পাঠশালার শিক্ষার্থীদের বই উপহার দিয়েছে দিনাজপুর বন্ধুসভা

advertisement

দিনের ব্যস্ততা শেষে যেখানে নীরবতা নেমে আসার কথা, সেখানে হাটখোলার টিনশেড থেকে ভেসে আসছে কোমল গলার আবৃত্তি—‘অ-এ অজগর আসছে তেড়ে...’। দিনজুড়ে কেনাবেচার যে হাটবাজারে হাঁকডাক থাকে, রাতের আঁধারে সেটাই বদলে যাচ্ছে এক অনন্য পাঠশালায়। স্থানীয় কিছু উদীয়মান যুবক নিঃস্বার্থভাবে শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছেন গ্রামের শিশুদের মধ্যে।এ দৃশ্য দেখা যায় দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার কারেন্টহাট হাটখোলা বাজারে।

এখানকার অধিকাংশ মানুষ কৃষক ও শ্রমজীবী হওয়ায় বাচ্চাদের ভালো কোনো স্কুলে পড়াতে পারেন না। অধিকাংশ অভিভাবক স্বল্প আয়ের, কেউ আবার নিরক্ষর। এসব পরিবারের বাচ্চাদের একমাত্র ভরসা হয়ে উঠেছে এই হাটখোলার রাতের পাঠশালা, বর্তমানে যার শিক্ষার্থীর সংখ্যা ৯৭।পাঠশালার শিক্ষার্থীদের বই উপহার দিয়েছে দিনাজপুর বন্ধুসভা।হাটবাজারের দিনের কোলাহল শেষে সন্ধ্যা নামলে সাধারণ মানুষ যখন ঘরে ফেরে, তখন টিনশেডের বাতির আলোয় জমে ওঠে পড়াশোনা।

খোলা মেঝেতে এক টুকরো কাপড় বিছিয়ে বসে শিশুরা গভীর মনোযোগে অক্ষর চেনে, নতুন স্বপ্নের বুনন শেখে।এ উদ্যোগকে আরও এগিয়ে নিতে এবং কোমলমতি শিশুদের মনে পড়াশোনার আগ্রহ দ্বিগুণ করতে পাশে দাঁড়িয়েছে দিনাজপুর বন্ধুসভা।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর