শাবনূর
চলতি বছর বেড়াতে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন শাবনূর। তখন নায়াগ্রাও ঘুরে দেখেন। সম্প্রতি স্থিরচিত্র হাতে পেয়েছেন। ভক্তদের সঙ্গে ঘোরাঘুরির সেসব মুহূর্ত ভাগাভাগি করতে ফেসবুকে পোস্ট করেছেন।নায়াগ্রা জলপ্রপাতে ঘোরাঘুরির স্থিরচিত্র ফেসবুকে পোস্ট করে ক্যাপশনে শাবনূর লিখেছেন, ‘শীতের নায়াগ্রা জলপ্রপাত—যুক্তরাষ্ট্র ও কানাডা, দুই দিক থেকেই দেখা অপূর্ব দৃশ্য সত্যিই মুগ্ধ করার মতো।
এমন এক ম্যাজিক্যাল অভিজ্ঞতা, যা কখনো ভোলার নয়!’শাবনূর জানালেন, এর আগেও একাধিকবার তিনি নায়াগ্রা ঘুরে দেখতে গেছেন, কখনো সেটা কানাডার দিক থেকে কখনো আবার যুক্তরাষ্ট্রের দিক থেকে। এবার তিনি দুই দেশ থেকেই নায়াগ্রা দর্শন করেছেন।শাবনূর জানালেন, নায়াগ্রাদর্শন এবার তাঁর বেশি ভালো লেগেছে; কারণ, সঙ্গে ছিলে একমাত্র ছেলে আইজান নেহান। মা–ছেলে ঘোরাঘুরিতে দারুণ মজা।
আরও বেশি ভালো লাগার কারণ হিসেবে জানালেন, নায়াগ্রা যাওয়ার আগে থেকে ছেলে সবকিছু খোঁজখবর নিয়ে গেছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।