বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর হাবিবুর রহমান এক সংবাদ সম্মেলনে অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকের মুদ্রানীতি ঘোষণা করেন। আজ বুধবার ঢাকার মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের সম্মেলনকক্ষে
দেশের সামগ্রিক মূল্যস্ফীতি কিছুটা কমলেও এখনো বড় ধরনের ঝুঁকি রয়ে গেছে। বিশেষ করে খাদ্যবহির্ভূত পণ্যের উচ্চমূল্য বাজারে ক্রমাগত চাপ সৃষ্টি করছে। মধ্যপ্রাচ্যের দীর্ঘস্থায়ী সংঘাতের কারণে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও জাতীয় বেতনকাঠামো বাস্তবায়নের ফলে মূল্যস্ফীতি আরও বেড়ে যেতে পারে বলে মনে করছে বাংলাদেশ ব্যাংক। এ জন্য নীতি সুদহার আগের মতো রেখেই প্রথম ত্রৈমাসিক (অক্টোবর-ডিসেম্বর) মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক।
আজ বুধবার এক সংবাদ সম্মেলনে ত্রৈমাসিক এই মুদ্রানীতি ঘোষণা করা হয়। বাংলাদেশ ব্যাংকের পক্ষে ডেপুটি গভর্নর মো. হাবিবুর রহমান এ মুদ্রানীতি ঘোষণা করেন। এ সময় ডেপুটি গভর্নর সরোয়ার হোসেন, আনিছুর রহমানসহ কেন্দ্রীয় ব্যাংকের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নতুন মুদ্রানীতিতে নীতি সুদহার আগের মতোই সাড়ে ৯ শতাংশে অপরিবর্তিত রাখা হয়েছে।
এ ছাড়া স্ট্যান্ডার্ড লেন্ডিং ফ্যাসিলিটি (এসএলএফ) ১১ শতাংশ এবং স্ট্যান্ডিং ডিপোজিট ফ্যাসিলিটি (এসডিএফ) সাড়ে ৭ শতাংশে অপরিবর্তিত রাখা হয়েছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।