advertisement
advertisement

৫০ হাজার টাকায় চুক্তি, ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালাতে গিয়ে ধরা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ৮:১৬ অপরাহ্ণ
৫০ হাজার টাকায় চুক্তি, ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালাতে গিয়ে ধরা

রেজাউল ইসলাম

advertisement

রাজধানীর ধানমন্ডিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) বিপরীত পাশে দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালানোর সময় রেজাউল ইসলাম (২৩) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, ককটেল বিস্ফোরণের জন্য অজ্ঞাত এক ব্যক্তির সঙ্গে ৫০ হাজার টাকায় চুক্তি হয়েছিল তাঁর।গতকাল মঙ্গলবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে ধানমন্ডি ১১/এ নম্বর সড়কের একটি বাসার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

পরে গলির ভেতর দিয়ে পালাতে গিয়ে গ্রেপ্তার হন রেজাউল ইসলাম।আজ বুধবার ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, ১০ থেকে ১২ দিন আগে নিউমার্কেট এলাকার একটি চায়ের দোকানে অজ্ঞাত এক ব্যক্তি রেজাউল ইসলামকে আইসিটির সামনে ককটেল বিস্ফোরণ ঘটানোর প্রস্তাব দেন। এ কাজের বিনিময়ে তাঁকে ৫০ হাজার টাকা দেওয়ার কথা বলা হয়।

রেজাউলের দেওয়া তথ্যমতে, পরিকল্পনা অনুযায়ী ২৮ সেপ্টেম্বর ঘটনাস্থল ঘুরে দেখে যান তিনি।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর