advertisement
advertisement

রাজ্যগুলোর কাছে নাগরিকদের ধর্মভিত্তিক তথ্য চেয়েছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ৮:১৭ অপরাহ্ণ
রাজ্যগুলোর কাছে নাগরিকদের ধর্মভিত্তিক তথ্য চেয়েছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়

ভারতের জাতীয় পতাকা

advertisement

ভারতে জনসংখ্যা পর্যালোচনার জন্য গঠিত উচ্চপর্যায়ের কমিটি (হাই লেভেল কমিটি অন ডেমোগ্রাফিক চেঞ্জেস) বিভিন্ন নাগরিক তথ্যের ধর্মভিত্তিক হিসাব চেয়েছে।এই নথিতে বিগত ১৫ বছরে প্রাথমিক ও মাধ্যমিক স্কুলে ছাত্র ভর্তি, গাড়ি কেনাবেচার হিসাব, জন্ম নথিভুক্তকরণ এবং জমি-সম্পত্তি হস্তান্তরের মতো ক্ষেত্রে ধর্মভিত্তিক তথ্য দিতে ভারতের রাজ্যগুলোকে বলা হয়েছে।

যদিও এভাবে তথ্য দেওয়া প্রায় অসম্ভব বলে ইতিমধ্যেই জানিয়েছে ভারতের বিভিন্ন রাজ্য।বিষয়টির তীব্র সমালোচনা করে কংগ্রেস নেতা জয়রাম রমেশ বলেছেন, এটি স্পষ্টই একটা ‘স্পষ্টত অত্যন্ত খারাপ উদ্দেশ্যমূলক কর্মসূচি’। সংবাদমাধ্যমের প্রতিবেদন উদ্ধৃত করে কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করে তিনি বলেন, এই কমিটির একটি স্পষ্ট ও পক্ষপাতদুষ্ট উদ্দেশ্য রয়েছে।

দেখা যাবে, চূড়ান্ত রিপোর্ট হয়তো আগেই তৈরি করে রাখা হয়েছে।২০২৬ সালের মে মাসে সাবেক বিচারপতি প্রকাশ প্রভাকর নাওলকরের নেতৃত্বে গঠিত এই কমিটি সম্প্রতি রাজ্য সরকারগুলোর কাছে ৩৫ দফার একটি বিস্তারিত প্রশ্নাবলি পাঠিয়েছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর