ফ্লাইদুবাইয়ের একটি উড়োজাহাজ
সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দুবাই থেকে ইসরায়েলের উদ্দেশে যাত্রা করা একটি যাত্রীবাহী বিমান আজ বুধবার সৌদি আরবে জরুরি অবতরণ করেছে। বিমানের দুই পাইলটের মধ্যে মারামারির ঘটনায় জরুরি সংকেত পাঠানো হয়েছিল। এতে কিছু সময়ের জন্য বিমান ছিনতাইয়ের আশঙ্কা তৈরি হয়েছিল।ফ্লাইদুবাইয়ের বিমানটি জর্ডানের আকাশসীমায় থাকা অবস্থায় গতিপথ পরিবর্তন করে সৌদি আরবের দিকে যায়। এ সময় বিমানটি তিনটি জরুরি সংকেত পাঠায়।
এর একটি সংকেতে বিমানে সম্ভাব্য বেআইনি হস্তক্ষেপের কথা জানানো হয়।পাইলটদের মধ্যে কথিত মারামারির সময় বিমানটি নাটকীয়ভাবে নিচে নেমে আসে। মাত্র দুই মিনিটে এটি প্রায় ১৬ হাজার ফুট নিচে নেমে যায়।বিমানটিতে বেশ কয়েকজন ইসরায়েলি নাগরিক ছিলেন। সম্ভাব্য ছিনতাইয়ের আশঙ্কায় ইসরায়েলি কর্মকর্তারা যুদ্ধবিমান পাঠান।
পরে বিমানটি সৌদি আরবের উত্তর-পশ্চিমাঞ্চলের তাবুক বিমানবন্দরে অবতরণ করে।বিমানবন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠানের বিবৃতির বরাতে বার্তা সংস্থা এএফপি জানায়, ফ্লাইদুবাইয়ের বিমানটি বুধবার স্থানীয় সময় সকাল ৯টা ৪৫ মিনিটে তাবুকে অবতরণ করে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।