advertisement
advertisement

লিটারে প্রায় ১২ টাকা বাড়ল ফার্নেস তেলের দাম


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ৭:০২ অপরাহ্ণ
লিটারে প্রায় ১২ টাকা বাড়ল ফার্নেস তেলের দাম

ফার্নেস তেল

advertisement

বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত ফার্নেস তেলের দাম লিটারে ১১ টাকা ৯২ পয়সা বাড়ানো হয়েছে। এতে তেলচালিত বিদ্যুৎ উৎপাদন খরচ কিছুটা বাড়বে। প্রতি লিটারের নতুন দাম ৯৬ টাকা ৮৬ পয়সা থেকে বেড়ে ১০৮ টাকা ৭৮ পয়সা হয়েছে। নতুন দাম আজ বুধবার রাত ১২টা থেকে কার্যকর হবে।আজ বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ৩০ সেপ্টেম্বর অনুষ্ঠিত বিশেষ কমিশন সভায় ২৯ আগস্ট থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত সময়ে আমদানি করা ফার্নেস তেলের দাম এবং মার্কিন ডলারের বিপরীতে টাকার বিনিময় হার বিবেচনায় মূল্য সমন্বয় করা হয়েছে।এর আগে ফার্নেস তেলের দাম বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) নির্ধারণ করত। তবে অন্তর্বর্তী সরকার সেই ক্ষমতা বিইআরসির হাতে দেওয়ার পর গত ফেব্রুয়ারিতে প্রথমবারের মতো সংস্থাটি ফার্নেস তেলের দাম ঘোষণা করে।

এর পর থেকে নিয়মিত দাম সমন্বয় করছে বিইআরসি।বিপিসির অধীন থাকা তেল বিপণন করা সরকারি চার কোম্পানি পদ্মা, মেঘনা, যমুনা ও স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল নতুন দামে ফার্নেস তেল বিক্রি করবে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর