advertisement
advertisement

খামারিদের কেনাবেচায় জমজমাট হাট


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১ অক্টোবর ২০২৬, ৫:৩৩ অপরাহ্ণ
খামারিদের কেনাবেচায় জমজমাট হাট

বিভিন্ন অঞ্চল থেকে ব্যবসায়ীরা গবাদিপশু নিয়ে জড়ো হয়েছেন শরৎনগর হাটে

advertisement

পাবনা জেলার ভাঙ্গুড়া পৌরসভার অন্তর্গত শরৎনগর পশুর হাট। কালের পরিক্রমায় হাটটি কেবল একটি সাধারণ বেচাকেনার স্থান নয়; বরং এই অঞ্চলের গ্রামীণ অর্থনীতি ও ঐতিহ্যের এক প্রাণকেন্দ্র। স্থানীয় খামারি এবং দূরদূরান্ত থেকে আসা পাইকারদের পদচারণে শরৎনগর হাট সব সময় মুখরিত থাকে।

যুগ যুগ ধরে চলে আসা এই হাটের ঐতিহ্য এবং বর্তমান বাণিজ্যচিত্র যেন গ্রামীণ বাংলার চিরচেনা রূপ পশুর হাটে এখনো বিদ্যমান।সবচেয়ে বেশি পশু বেচাকেনা হয় পাবনার এই হাটে। হাটের সূচনা নিয়ে সুনির্দিষ্টভাবে কোনো সাল পাওয়া না গেলেও, এই এলাকায় পাকিস্তান আমলের আগ থেকেই হাট ছিল। স্থানীয় প্রবীণদের মতে, এটি এই অঞ্চলের অন্যতম প্রাচীনতম পশু কেনাবেচার কেন্দ্র।

ঐতিহ্যগতভাবে এই পশুর হাটটি প্রতি শনিবার বসলেও বর্তমানে সময়ের চাহিদায় এটি সপ্তাহে দুই দিন—শনি ও বুধবার নিয়মিত বসছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর