advertisement
advertisement

ইউনিগ্লোবাল: বিদেশে উচ্চশিক্ষার স্বপ্নকে বাস্তবে রূপ দিচ্ছে যে প্রতিষ্ঠান


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২৬, ৮:১৯ অপরাহ্ণ
ইউনিগ্লোবাল: বিদেশে উচ্চশিক্ষার স্বপ্নকে বাস্তবে রূপ দিচ্ছে যে প্রতিষ্ঠান

ইউনিগ্লোবালের এক অনুষ্ঠানে বক্তব্য দেন প্রতিষ্ঠানটির কর্ণধার ও প্রধান নির্বাহী কর্মকর্তা আরিফুল আলম

advertisement

‘কানেক্টিং স্টুডেন্টস টু হায়ার এডুকেশন’ মূলমন্ত্রকে সঙ্গী করে ২০২২ সালে যাত্রা শুরু করে ইউনিগ্লোবাল। তবে এই যাত্রার ভিত গড়ে উঠেছিল আরও আগে, ২০০৮ সালের মে মাসে। প্রতিষ্ঠানটির কর্ণধার ও প্রধান নির্বাহী কর্মকর্তা আরিফুল আলম তখন কর্মরত ছিলেন ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজে। পরবর্তী সময় তিনি ড্যাফোডিল গ্রুপসহ বেশ কয়েকটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

তাঁর প্রায় দেড় দশকের অভিজ্ঞতাই ইউনিগ্লোবালের সবচেয়ে বড় শক্তি।বয়সে নবীন হলেও বিদেশের নামকরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি, স্কলারশিপ ও স্টুডেন্ট ভিসা প্রসেসিংয়ে স্বচ্ছতা ও দক্ষতার মাধ্যমে প্রতিষ্ঠানটি শিক্ষার্থী ও অভিভাবকদের আস্থা অর্জন করেছে। প্রায় ৯৯ শতাংশ গ্রাহকসন্তুষ্টিই ইউনিগ্লোবালের প্রধান চালিকা শক্তি। এই ধারাবাহিক সাফল্যের স্বীকৃতিতে প্রতিষ্ঠানটি দেশ–বিদেশে নানা সম্মাননা পেয়েছে।

আন্তর্জাতিক পরিসরে এটি আইসিইএফ ও ইউরোপিয়ান অ্যাসোসিয়েশন ফর ইন্টারন্যাশনাল এডুকেশনের (ইএআইই) অ্যাক্রেডিটেশন ও মেম্বারশিপ অর্জন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর