advertisement
advertisement

যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৬, ২:৪১ পূর্বাহ্ণ
যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভ

ডোনাল্ড ট্রাম্পের ব্যঙ্গাত্মক প্রতিকৃতি ও স্লোগান লেখা প্ল্যাকার্ড হাতে ‘নো কিংস’ সমাবেশে অংশ নেন বিক্ষোভকারীরা। শনিবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির লিংকন মেমোরিয়ালের কাছে

advertisement

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রজুড়ে বিক্ষোভ হয়েছে। ‘নো কিংস’ (আমাদের কোনো রাজা নেই) আন্দোলনকারীরা গত শনিবার প্রায় তিন হাজার কর্মসূচির মাধ্যমে বিক্ষোভ করেন। এবার বড় বড় সমাবেশের বদলে ছোট ছোট কর্মসূচির মাধ্যমে ভোটারদের কাছে পৌঁছানোর ওপর গুরুত্ব দেন তাঁরা। আগামী ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে আগাম ভোট দিতে মানুষকে উৎসাহিত করাই ছিল এর মূল লক্ষ্য।

নো কিংস এমন এক সময়ে এই কর্মসূচি দিয়েছে, যখন ইরান যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম ও জীবনযাত্রার ব্যয় বেড়েছে। প্রেসিডেন্ট ট্রাম্পের জনপ্রিয়তাও রেকর্ড কমছে। এসব কারণে আসন্ন মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের দল রিপাবলিকান পার্টি কংগ্রেসে সংখ্যাগরিষ্ঠতা হারাতে পারে বলে ধারণা করা হচ্ছে।শনিবার ওয়াশিংটন থেকে নিউইয়র্ক, লস অ্যাঞ্জেলেসসহ বড়–ছোট অনেক শহরে নো কিংস বিক্ষোভকারীরা পথে নামেন।

কোথাও কোথাও গাড়ির বহর নিয়ে হর্ন বাজিয়ে, কোথাও সংগীতানুষ্ঠান করে কিংবা জমায়েত করে কর্মসূচি পালন করা হয়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর