advertisement
advertisement

নিষিদ্ধ হলেও ক্রিপ্টোকারেন্সি ব্যবহারে বিশ্বে বাংলাদেশের অবস্থান ৫৬তম


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৬, ৩:৫৬ অপরাহ্ণ
নিষিদ্ধ হলেও ক্রিপ্টোকারেন্সি ব্যবহারে বিশ্বে বাংলাদেশের অবস্থান ৫৬তম

ক্রিপ্টোকারেন্সি

advertisement

বাংলাদেশে ক্রিপ্টোকারেন্সির (ডিজিটাল বা ভার্চ্যুয়াল মুদ্রা) ব্যবহার নিষিদ্ধ হলেও অনলাইননির্ভর এ মুদ্রার ব্যবহার বেড়েই চলেছে। সম্প্রতি ব্লকচেইন বিশ্লেষণকারী আন্তর্জাতিক প্রতিষ্ঠান চেনালাইসিস ১১৭ দেশের তথ্য বিশ্লেষণ করে বৈশ্বিক ক্রিপ্টোকারেন্সি ব্যবহারের প্রবণতা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে।

‘দ্য ২০২৬ জিওগ্রাফি অব ক্রিপ্টো রিপোর্ট’ শীর্ষক এই প্রতিবেদনে বলা হয়েছে, এ বছর তৃণমূল পর্যায়ে ক্রিপ্টোকারেন্সি ব্যবহারে বাংলাদেশের অবস্থান বিশ্বের মধ্যে ৫৬তম। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত ৬ষ্ঠ, পাকিস্তান ২৫তম ও শ্রীলঙ্কা ৮২তম অবস্থানে রয়েছে। ২০২৫ সালে বৈশ্বিক ক্রিপ্টোকারেন্সির ব্যবহারের তালিকায় বাংলাদেশে অবস্থান ছিল ১৩তম।প্রতিবেদনের তথ্যমতে, ২০২২ সালের পর বিশ্বজুড়ে মন্দা কাটিয়ে উঠেছে ক্রিপ্টো অর্থনীতি।

ক্রিপ্টোকারেন্সির মোট বাজারমূল্য (মার্কেট ক্যাপ) প্রায় ৫০ শতাংশ বা ২ দশমিক ১ ট্রিলিয়ন ডলার হ্রাস পেলেও অন-চেইন অর্থনৈতিক কর্মকাণ্ড ৯ দশমিক ৫ ট্রিলিয়ন ডলার থেকে ১ দশমিক ৬ শতাংশ কমে ৯ দশমিক ৪ ট্রিলিয়ন ডলারে হয়েছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর