advertisement
advertisement

গভীর রাতে ১২ জনকে পুশ ইনের চেষ্টা বিএসএফের, ঠেকিয়ে দিয়েছে বিজিবি


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৬, ৫:০৮ অপরাহ্ণ
গভীর রাতে ১২ জনকে পুশ ইনের চেষ্টা বিএসএফের, ঠেকিয়ে দিয়েছে বিজিবি

লালমনিরহাটের বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশ ইন চেষ্টা ঠেকিয়ে দিয়েছে বিজিবি

advertisement

লালমনিরহাটের পাটগ্রামের বুড়িমারী সীমান্ত দিয়ে নারী-শিশুসহ ১২ জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর (পুশ ইন) চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বাধায় পুশ ইনের চেষ্টা ব্যর্থ হয়েছে।

বর্তমানে ওই ১২ জন সীমান্তের অদূরে ভারতীয় অংশে অবস্থান করছেন।লালমনিরহাটের ৬১ বিজিবি (তিস্তা ব্যাটালিয়ন) ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল শনিবার দিবাগত রাত তিনটার দিকে বুড়িমারীর বামনদল সীমান্তের ৮৩৮/১ নম্বর পিলার–সংলগ্ন এলাকা দিয়ে দুই শিশু, দুজন নারী ও আটজন পুরুষকে বাংলাদেশে পুশ ইনের চেষ্টা করে বিএসএফ।খবর পেয়ে তাৎক্ষণিক ওই এলাকায় অবস্থান নেন ৬১ বিজিবির টহল দলের সদস্যরা।

তাঁদের বাধায় বিএসএফের পুশ ইনের চেষ্টা ব্যর্থ হয়।স্থানীয় সূত্রে আরও জানা গেছে, ওই ১২ জন বর্তমানে বাংলাদেশ সীমান্ত থেকে প্রায় ১০০ গজ ভারতের অভ্যন্তরে অবস্থান করছেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর