advertisement
advertisement

হরিজনপল্লির শিশুদের শিক্ষাসামগ্রী উপহার দিল কুষ্টিয়া বন্ধুসভা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৬, ৫:৫৯ অপরাহ্ণ
হরিজনপল্লির শিশুদের শিক্ষাসামগ্রী উপহার দিল কুষ্টিয়া বন্ধুসভা

কুষ্টিয়া বন্ধুসভার একটি ভালো কাজ

advertisement

প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘একটি ভালো কাজ’ কর্মসূচি করেছে কুষ্টিয়া বন্ধুসভা। এর অংশ হিসেবে সুবিধাবঞ্চিত শিশুশিক্ষার্থীদের মধ্যে শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়।সম্প্রতি কুষ্টিয়া পৌরসভার বড় বাজারসংলগ্ন হরিজনপল্লি চৈতন্য গীতা একাডেমি স্কুলের ৩৫ শিক্ষার্থীর মধ্যে এগুলো বিতরণ করেন বন্ধুরা। শিক্ষাসামগ্রীর মধ্যে ছিল খাতা, কলম, বসার জন্য পাটি, বোর্ড, ডাস্টার ও মারকারি কলম।

উপহার পেয়ে শিক্ষার্থীদের চোখেমুখে উচ্ছ্বাস দেখা দেয়।কুষ্টিয়া বন্ধুসভার একটি ভালো কাজ।স্কুলটির শিক্ষক সুমা রাণী বিশ্বাস বলেন, ‘এই প্রথম আমাদের স্কুলে এমন আয়োজন করল বন্ধুসভা। একসময় কোনো সরকারি কিংবা বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান আমাদের এই পল্লির বাচ্চাদের ভর্তি নিত না। এখন দিন পরিবর্তন হয়েছে।

আমাদের ছেলেমেয়েরা পড়ালেখা করতে পারছে।’কর্মসূচিতে উপস্থিত ছিলেন সভাপতি জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক সিহাব উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আহাদ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাব্বির, দপ্তর সম্পাদক রাসেল হোসেন ও তাসনিম লিথি।সভাপতি, কুষ্টিয়া বন্ধুসভা

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর