রোমান্টিক ছবি পোস্ট করায় কয় দিন ধরেই বিয়ে নিয়ে গুঞ্জন ছড়িয়েছে চিত্রনায়িকা অপু বিশ্বাসের। বর্তমানে তিনি পূজা নিয়ে ব্যস্ত। ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘ঐতিহ্যের ছোঁয়া, ছোট ছোট অসংখ্য মুহূর্তের হাত ধরেই আজকের এই সুন্দর বাস্তবতা।’
ফেসবুকে তারকারা বেশির ভাগ সময়ই সরব থাকেন। প্রকাশ করেন তাঁদের কাজের খবরসহ নানা ঘটনা। কখনো সেগুলোই বৈচিত্র্য হয়ে ধরা দেয় ভক্তদের কাছে। ঢালিউডের ৫ নায়িকার অপু বিশ্বাস, তমা মির্জাদের ফেসবুক পোস্টের ঘটনাগুলো সে কথাই বলে। একনজরে দেখে নিতে পারেন ফেসবুকের পাতা থেকে তারকাদের মনের কথা।রোমান্টিক ছবি পোস্ট করায় কয় দিন ধরেই বিয়ে নিয়ে গুঞ্জন ছড়িয়েছে চিত্রনায়িকা অপু বিশ্বাসের। বর্তমানে তিনি পূজা নিয়ে ব্যস্ত।
ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘ঐতিহ্যের ছোঁয়া, ছোট ছোট অসংখ্য মুহূর্তের হাত ধরেই আজকের এই সুন্দর বাস্তবতা।’যুক্তরাষ্ট্রে ঘুরছেন নায়িকা তমা মির্জা। তিনি ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘ফিরে এলাম আমার প্রিয় শহরে। অনেক দিনের অপেক্ষার পর একটু মুক্তির স্বাদ নিচ্ছি, উপভোগ করছি নিজের মতো করে বেঁচে থাকার সৌন্দর্য। নিউইয়র্ক, সব সময়ই এক অন্য রকম অনুভূতি।’আপাতত শুটিং থেকে দূরে থাকলেও ফেসবুক নিয়মিত নায়িকা পূজা চেরি।
তিনি এখন শারদীয় দুর্গাপূজা নিয়ে ব্যস্ত।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।