পডকাস্ট শো ‘লিগ্যাসি উইথ এমআরএইচ: সিজন–৩’–এর দশম পর্বে অতিথি ‘সম্ভব টেকনোলজিস লিমিটেডে’র সহপ্রতিষ্ঠাতা ও প্রধান পরিচালন কর্মকর্তা হাসিবুর রহমান (বাঁয়ে)
তরুণ উদ্যোক্তাদের হাত ধরেই তৈরি হচ্ছে নতুন নতুন ব্যবসা ও সম্ভাবনার গল্প। তবে একটি উদ্যোগ শুরু করা থেকে সেটিকে টিকিয়ে রাখা এবং এগিয়ে নেওয়ার পথ সহজ নয়। নানা চ্যালেঞ্জ, সিদ্ধান্ত ও শেখার অভিজ্ঞতা পেরিয়ে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা কীভাবে গড়ে তুলছেন নিজেদের স্বপ্নের প্রতিষ্ঠান—সেই সব গল্প নিয়েই প্রথম আলো ডটকম ও প্রাইম ব্যাংকের যৌথ উদ্যোগে বিশেষ পডকাস্ট শো ‘লিগ্যাসি উইথ এমআরএইচ: সিজন–৩’।
এই পর্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের অধ্যাপক মোহাম্মদ রিদওয়ানুল হকের সঞ্চালনায় অতিথি ছিলেন সম্ভব টেকনোলজিস লিমিটেডের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান পরিচালন কর্মকর্তা হাসিবুর রহমান।‘বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা এবং বাস্তব চাকরির বাজারে কাজ করার অভিজ্ঞতা এক নয়। তাই শিক্ষার্থীদের বাস্তব কাজের অভিজ্ঞতা অর্জনের সুযোগ তৈরি করা জরুরি।
বিশ্ববিদ্যালয় ও নিয়োগদাতাদের মধ্যে সংযোগ বাড়াতে হবে, যাতে শিক্ষার্থীরা পড়াশোনার সময় থেকেই বুঝতে পারেন, চাকরির বাজারে কী ধরনের দক্ষতার প্রয়োজন রয়েছে।’পডকাস্টে অংশ নিয়ে কথাগুলো বলেন হাসিবুর রহমান।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।