advertisement
advertisement

ডেঙ্গু ও জলাবদ্ধতা মোকাবিলায় ঢাকার ২০ জোনে বিশেষ কমিটি


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৬, ৮:২১ অপরাহ্ণ
ডেঙ্গু ও জলাবদ্ধতা মোকাবিলায় ঢাকার ২০ জোনে বিশেষ কমিটি

advertisement

রাজধানীতে ডেঙ্গু প্রতিরোধ, পরিষ্কার-পরিচ্ছন্নতা জোরদার ও জলাবদ্ধতা নিরসনে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের ২০টি জোনে বিশেষ তদারকি কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক পর্যায়ের কর্মকর্তারা এসব কমিটির নেতৃত্ব দেবেন।

কমিটিগুলোর কার্যক্রম পর্যবেক্ষণ, পরিচালনা ও সমন্বয়ে গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুরকে আহ্বায়ক করে উচ্চ পর্যায়ের একটি মূল তদারকি কমিটিও গঠন করা হবে।আজ রোববার স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত এক পর্যালোচনা সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ঢাকার জলাবদ্ধতা নিরসন ও মশকনিধনে দৃশ্যমান অগ্রগতি অর্জনের লক্ষ্যে সভায় একগুচ্ছ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।ঢাকা মহানগরীতে ডেঙ্গু প্রতিরোধ, পরিষ্কার-পরিচ্ছন্নতা জোরদার, জলাবদ্ধতা নিরসনে খালের সীমানা নির্ধারণ ও পুনঃখনন এবং বৃক্ষরোপণ কার্যক্রমের সার্বিক অগ্রগতি পর্যালোচনার জন্য এ সভার আয়োজন করা হয়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর